slider

সিংগাইর আওয়ামীলীগের সম্মেলন : মমতাজ সভাপতি, শহিদ সাধারণ সম্পাদক

সিরাজুল ইসলাম,সিংগাইর, (মানিকগঞ্জ) প্রতিনিধি : ৭ বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ও সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান শহিদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্নেল ( অবঃ) ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্যদ্বয়- আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় , জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম,সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার প্রমুখ।
দ্বিতীয় অধিবেশন বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে একক প্রার্থী মমতাজ বেগম এমপির নাম ঘোষনা করেন। সাধারন সম্পাদক হিসেবে ৫ জন প্রার্থীর মধ্যে মো. শহিদুর রহমান শহিদ ও ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. সায়েদুল ইসলামের নাম ঘোষনা দেন। সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানকে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি করার কথাও বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button