Uncategorized

সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক কৃতরা হলেন,কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইতন পাড়ার মৃত মাহমুদউল্লাহর পুত্র মো.গিয়াসউদ্দিন (২৪), রামু উপজেলার লিং রোড এলাকার শামসুল আলমের পুত্র সরোয়ার আলম ওরফে আকিল (২২) এবং সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দূর্গাপুরের হাতেম পালের ছেলের মজান পাল (৪২)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কক্সবাজার থেকে মানিকগঞ্জের সিংগাইরের চর দূর্গাপুরে বড় একটি ইয়াবার চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজারের গিয়াসউদ্দিন এবং সরোয়ার আলমের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংগাইরের চর দূর্গাপুর এলাকার রমজান পালের বাড়ি থেকে আরো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিন জনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি দপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন, আটক কৃতদের নামে সিংগাইর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button