slider

এরশাদের দোয়া মাহফিল বন্ধ করতে জাপা চেয়ারম্যানের কাছে এস এম আব্দুল মান্নান

মানিকগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল বন্ধ রাখতে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে জেলা জাপার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান।
আজ সোমবার সিংগাইর পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে সিংগাইর ও মানিকগঞ্জ জেলার পুরাতন এবং পদবঞ্চিত ত্যাগী নেতাদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিলো। শেষ মুহূর্তে দলের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, জাতীয় পার্টি কেন্দ্রীয় নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল এবং কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সিংগাইর উপজেলার সাবেক নেতৃবৃন্দ এবং পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক এমপি এসএম আব্দুল মান্নান এর সাথে তাদের দুরত্ব থাকায় তাকে বাদ দিয়ে উক্ত স্মরণ সভা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিজের নির্বাচনী এলাকায় তার অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশেষে প্রোগ্রামটি বন্ধ রাখতে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে দিয়ে জহিরুল আলম রুবেল এবং মিজানুর রহমান মিরুকে ফোন করিয়ে অনুষ্ঠান বন্ধ করা হয়।
এ বিষয়ে জনাব মিজানুর রহমান মিরুর নিকট জানতে চাইলে তিনি বলেন মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের স্যারের যে কোন নির্দেশ বাস্তবায়নে আমি বদ্ধ পরিকর। দলের ভেতর কোন্দল, গ্রুপিং থাকবে এটা খুবই স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, অনুষ্ঠানটি করতে পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুমতিসহ সহস্রাধিক নেতৃবৃন্দের সমাগমের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও অবশেষে দলের চেয়ারম্যান এর হস্তক্ষেপে বন্ধ করতে বাধ্য হয়েছি।
এব্যাপারে জেলার সভাপতি এস এম আব্দুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলে যোগাযোগ করতে পারিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button