Uncategorized

সিংগাইরে সাইকেল থেকে পড়ে গাছের ডাল মাথায় ঢুকে ৫ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে সাইকেল চালাতে গিয়ে মাটিতে পড়ে গাছের ডাল মাথায় ঢুকে আলিফ নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসি আলমাছ হোসেনের পুত্র ও স্থানীয় সামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র।
রোববার (২০সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে আলিফ বাড়ির সামনে সাইকেল চালাতে গিয়ে
রাস্তায় পরে থাকা কাটা গাছের ডালের ওপর পড়ে যায়। এ সময় তার ডান কানের উপরে মাথায় ডাল ঢুকে যায়। পরে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে, পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে বাবা আলমাছ সিঙ্গাপুর থেকে বিমানযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারে বইছে শোকের মাতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button