slider

সিংগাইরে সাংস্কৃতিক সংগঠন নিরাভরণ থিয়েটারে নতুন কমিটি

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :’এই জনপদে চলচ্চিত্র ও থিয়েটার আলো ছড়িয়ে যাক সবখানে’ গতকাল শুক্রবার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ঐতিহ্যের সংগঠন নিরাভরণ থিয়েটারের এক অনুষ্ঠিত হয়।
সভার উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান ও সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো নুরুদ্দিন। এছাড়াও দলের সিনিয়র ও অন্যান্য সদস্যগন
নিরাভরণ থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়। সেলিম মাহমুদকে সভাপতি ও শাকিল আহমেদ সনেটকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠিত হয়।
উল্লেখ্য যে- নিরাভরণ থিয়েটার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় নাট্য উৎসব ২০১২ ২০১৩ ২০১৪ সালে সুনামের সাথে অংশগ্রহণ।
২০০৭ সালে নাট্যাচার্য সেলিম আল দীন ও নাট্যকার আনন জামানের সহযোগিতার প্রতিষ্ঠিত হয়,সেখানেও এই সংগঠন অবদান রাখে।
আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনূভূতি ব্যাক্ত করেন।এক গুরু দায়িত্ব! জানি না কতটুকু পালন করতে পারবো। যে দল থেকেই আমার শিল্পবোধের জন্ম সেই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো আমাকে।কৃতজ্ঞতা জানাই দলের সকল সদস্যদের প্রতি। কতটা পারবো জানি না তবে সবার সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে চাই নিরাভরণ থিয়েটারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button