Uncategorized

সিংগাইরে রাধা গোবিন্দ মন্দিরে চুরি

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার মধ্য পাড়া মহল্লার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গ্রীল ও দরজার সিটকিনি ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে মূর্তির অঙ্গে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি হয়। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েত ত্রিনাথ চক্রবর্তী ও তার স্ত্রী মনি চক্রবর্তী জানান, রাতের কোন এক সময় মন্দিরের এসএস গ্রীল ও দরজা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা ভিতরে প্রবেশ করে রাধা গোবিন্দ মূর্তির গলায় থাকা ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দূল, গোপাল মূর্তির গলায় ১টি স্বর্ণের চেইন ও স্বর্ণের তুলশী পাতা নিয়ে যায়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও মামলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button