Uncategorized
সিংগাইরে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল চাপায় হীরামতি (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ২৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে জয়মন্টপ ইউনিয়নের রামনগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার আসাদুন বাবুর স্ত্রী।
জানা গেছে, পার্শ¦বর্তী কানাইনগর গ্রামের মোন্নাফ মেম্বারের ছেলে রুবেলের (২৮) মোটরসাইকেলে সোবান ও সাইদুলসহ তিনজন বেপরোয়া গতিতে পিছন দিক থেকে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। চালকসহ ৩ জনই আহত হয়। এদের মধ্যে রুবেল ও সাইদুলকে সাভারস্থ সুপার হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের ৩ জনই মদ্যপ অবস্থায় ছিল। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।। নিহতের পরিবারে চলছে শোকের মাতম




