slider

সিংগাইরে মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগমের বিদায় সংবর্ধনা

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “কর্মস্থল বদলে অবিজ্ঞতায় সক্ষমতা বৃদ্ধি পায়” আজ মানিকগঞ্জ সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে বিকেলে মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বেগমের বিদায় সংবর্ধনায় বেসরকারি সংগঠন বারসিকের জেন্ডার সেল আয়োজিত বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচছা বিনিময় করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, বারসিক জেন্ডার সেল কর্মকর্তা রিনা সিকদার, আছিয়া আক্তার ও প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
কর্মজীবনে একজন সফল ও দক্ষ কর্মকর্তা রওশন আরা বেগম। তিনি বাংলাদেশের সুনামধন্য জেলা মাগুরার অধিবাসী।তিনি শিক্ষা জীবনে সুনামের সহিত মাগুরার একটি সম্মৃদ্ধ নিবিড় পল্লী থেকে ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষা জীবন সমাপ্ত করে ২০০৫ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগদান করেন। তারপর একই কর্মস্থলে কুমিল্লার মুরাদনগর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদির পলাশ ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৪ নভেম্বর ২০১৯ থেকে ৯ জুলাই ২০২৩ সাল পর্যন্ত সুনামের সহিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি আগামীকাল একই জেলার শিবালয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগদান করবেন। তিনি তার কর্মজীবনের অবিজ্ঞতা থেকে বলেন হাজার বছর ধরে জেকে বসা পুরুষতান্ত্রিক সমাজে নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন অনেক কঠিন ও চলমান প্রক্রিয়া। তারপর বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রা অনেকদূর এগিয়েছে।

এদিকে বাল্য বিবাহ ও ইভটিজিং কিছুটা হ্রাস পেলেও গ্রাম শহরে পাল্লা বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পেয়েছে। সিংগাইর অঞ্চলে প্রবাসীর সংখ্যাও যেমন বেশি অন্যদিকে পরো কিয়া’র পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারি বেসরকারি সকালের প্রচেষ্টায় আমরা এগুলো দূর করে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠার অবিরাম যাত্রাকে সফল করবই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button