slider
সিংগাইরে মসজিদে চুরি

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে দুটি তালা ভেঙ্গে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ধল্লা ইউনিয়নের মেদুলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ঈমাাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বলেন, গভীর রাতে কলাপসিবল গেট ও ভেতরের দরজার দুটি তালা ভেঙ্গে চোরেরা আইপিএস, মাইকসেট ও ব্যাটারী নিয়ে যায় । যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। সিংগাইর থানার ধল্লা পুলিশবক্্েরর ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



