Uncategorized

সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা বাজারে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের ১৩ টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি টাকা।
প্রত্যক্ষদর্শী ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বাজারের ব্যবসায়ী বাবু ধীরেনের দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভোর রাত ৪ টার দিকে অগ্নিপাতের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তার কেরোসিন তেলের গোডাউনে আগুন লেগে যায়। ওই আগুন থেকেই পাশের মধু মিয়ার চাউলের গোডাউন, মজিবর গাজীর কসমেটিক্স এর দোকান, রাজ্জাক মিয়ার ফার্ণিচারের দোকান, আমজাদের টেলিভিশনের দোকান, নরুলের ঔষধের ফার্মেসী, ডেল্টালাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অফিস ও নির্মূলের সেলুন দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ভোর সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ ও নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মতে, এ ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে।
সিংগাইর উপজেলা চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান খান রোমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বককর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেদ, ওসি মোঃ সৈয়দুজ্জামান ও স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলার নির্বাহী অফিসার শেখ জাহিদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ টি দোকানের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে সাহায্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জামসা হাট.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button