
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানাগেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গী মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই এলাকার ইশার আলীর মেয়ে শারমিন আক্তার।
ভুক্তভোগী শারমিন আক্তার জানান, ভোররাতে বসত বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে রুমে থাকা আসবাবপত্র নগদ টাকাসহ এক রুম বিশিষ্ট ১টি টিনের ঘর পুড়ে যায়। এসময় স্থানীয়রা আগুন দেখে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রন আনে। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।
উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।




