slider

সিংগাইরে পিকআপ খাদে পড়ে শ্রমিকের মৃত্যু

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মালবাহী পিকআপ খাদে পড়ে হৃদয়(১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত অন্য ৪ শ্রমিক একই এলাকার -আছির উদ্দিন(৩০), লিমন(২১), বিপ্লব(২০) ও আশরাফুল(৩৪)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিউবওয়েল স্থাপনের মালামাল নিয়ে পিকআপযোগে শ্রমিকরা শায়েস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাঈদের বাড়ির সামনে পিকআপটি অটোরিক্সাকে ওভারটেক করার সময় চাকা পিছলে পাশর্^বর্তী খাদে পড়ে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। অপর ৪ জন গুরুতর আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button