সিরাজুল ইসলাম : প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ও কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. মশিউর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কংগ্রেসে উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজী শহিদুল ফেরদৌসের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউএনও মো.কামরুল হাসান সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.মাসুম ভুঁইয়া, মো.রিদুওয়ানুল হক, যুব উন্নয়ন অফিসার মো.আব্দুস সালেক, সমবায় অফিসার মো.জহিরুল ইসলাম, ফিল্ড স্কুলের শিক্ষার্থী কৃষক আলমগীর হোসেন, তাজ উদ্দিন, কৃষাণী শিরীন আক্তার ও শাহনাজ আক্তার প্রমুখ ।
স্বাগত বক্তা হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, সিংগাইর উপজেলা হলো রাজধানী ঢাকার কিচেন হাউস। এখানে উৎপাদিত সবজি রাজধানী বাসীর চাহিদার অনেকটাই পূরণ করে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পুরো উপজেলায় ৩১ টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে প্রায় ৮’শ কৃষক -কৃষাণীকে আধুনিক ও নিরাপদ কৃষি সম্পর্কে প্রশিক্ষিত করা হয়েছে। এতে গণমাধ্যম কর্মীসহ শতাধিক কৃষক – কৃষাণী অংশ গ্রহণ করেন।




