
সিরাজুল ইসলাম,সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর সদরের দারুল হিকমাহ ওয়াল ইরফান মাদরাসা এর হাফেজদের দস্তারবন্দী উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মাদরাসাটি থেকে উত্তীর্ণ ১০ জন নবীন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়।
মঙ্গলবার(২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত প্রর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা দ্বীন মুহাম্মাদের (পীর সাহেব জায়গীর) সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি মাসউদুর রহমান আয়ূবীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাত্তার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও মাদরাসা সংলগ্ন কিয়ামুদ্দিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.এ. সাত্তার খান।
মাহফিলে ওয়াজ করেছেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, সাহেবজাদা সাইয়্যিদ শাহ আব্দুল মাজিদ নাদীম রাহ., মুফতি সাইয়্যিদ শাহ ফয়সাল নাদীম(পাকিস্থান), মাওলানা বেলাল হোসাইন ফারুকী প্রমুখ।
উক্ত মাহফিলে বিভিন্ন এলাকার আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহন করেন।




