slider

সিংগাইরে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বাক-প্রতিবন্ধী (৩২) এক নারীকে ধর্ষণ মামলায় জয়মন্টপ ইউনিয়নের পরিষদের (ইউপি) সাবেক মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে (৬২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রোববার বেলা ৩টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ব্যাঙ্গা মার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতার অলি আহমেদ মোল্লা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মরহুম ছিদ্দিক মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে গেছে, বাক-প্রতিবন্ধী ওই নারী রোববার দুপুর ২টার দিকে নিজেদের বাড়ির পাশে হাঁটতে বের হন। এ সময় অভিযুক্ত অলি আহম্মেদ মোল্লা মদ্যপান অবস্থায় ভিকটিমকে জড়িয়ে ধরে পার্শ্ববর্তী হাসু মিয়ার বাড়িতে একটি খালি ঘরে নিয়ে যান। দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারী ও অলি আহমেদ মোল্লাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ব্যাঙ্গা মার্কেট থেকে অলি আহমেদ মোল্লাকে আটক করে।

ভিকটিমের বড় ভাই জানান, তার বোন মানষিক ভারসাম্যহীন হওয়ার সুযোগে আসামি অলি আহমেদ মোল্লা প্রতিবেশীর ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button