Uncategorized

সিংগাইরে দু’ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ,মাদরাসা শিক্ষক গ্রেফতার

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ)ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মহিলা মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা কাউছার আহম্মেদ হাওলাদার(২৭) মক্তব বিভাগের দু’ছাত্রকে বলাৎকার করার অভিযোগে গ্রেফতার হয়েছে। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) নির্যাতিত জনৈক ছাত্রের পিতা থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত শিক্ষক কাউছার আহম্মেদ পটুয়াখালী সদর উপজেলার উত্তর দরান্দি গ্রামের মোঃ আলী আহম্মেদের পুত্র। মামলার এজাহার ও ভিকটিমদ্বয়ের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ওই দু’ ছাত্র মাদরাসায় অবস্থান করে মক্তব বিভাগে পড়ত। এ সুযোগে মাওলানা কাউছার আহম্মেদ হাওলাদার নির্যাতিত দু’জনের মধ্যে একজনকে গত ২১ জানুয়ারি রাত ৯ টার দিকে ও ২২ জানুয়ারি ভোর ৪টার দিকে ১০০ টাকার লোভ দেখিয়ে বলাৎকার করে। কাউকে বিষয়টি না জানাতে মেরে ফেলারও ভয় দেখান তিনি। পরে সকালে ভিকটিম পালিয়ে বাড়ি চলে যায়। অপরদিকে, গত ২৮ জানুয়ারি রাত ৯ টার দিকে ওই শিক্ষক অপর ভিকটিমকে মাদরাসার ভেতর অফিস কক্ষের পশ্চিম পাশের রুমে বলাৎকার করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক কাউছার আহম্মেদকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় রোববার ৭ ফেব্রুয়ারি বিকেলে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা শেষে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button