
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শনিবার(৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামী বলধারা ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত হেলথ ক্যাম্পেইনে মেডিসিন ও গাইনীর প্রায় ২শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ.জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিংগাইর থানার ভারপ্রাপ্ত আমির হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




