sliderস্থানিয়

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে শারপিন মোল্লা(৬২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত,শারপিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।

নিহত”র ছেলে মোশারফ হোসেন জানান, আমাদের সঙ্গে সম্প্রতি জমির সীমানা নিয়ে প্রতিবেশী রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি ও তার পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়।

গঘঘএ নিয়ে বাবা ও আমাকে মারধরসহ হত্যার হুমকি দেয় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে আমার বাবা স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ফোর্ডনগর দক্ষিণ মোল্লাপাড়া কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছালে তার উপর হামলা চালায় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু গং । এ সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এমতাবস্থায় বাবার ডাক-চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এসে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শারপিন মোল্লার পরিবারে চলছে শোকের মাতম । এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে আমিও গিয়েছিলাম ।এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও কিনি জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button