সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হাজী মহর উদ্দিন (৭০) নামের এক গৃহকর্তাকে খুন করে চারটি গরু লুট করেছে সংঘবদ্ধ চোরেরা। রবিবার গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সংঘবদ্ধ চোরেরা বাড়িতে ঢুকে গোয়ালঘর থেকে তিনটি গরু পিকআপ ভ্যানে তুলে। চতুর্থ গরুটি নেওয়ার সময় গৃহকর্তা বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, বাড়ির পাশেই থাকা এভার লাইট ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডদের এ সময় ডাকাডাকি করা হলেও তারা কোনো সহযোগিতা করেনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সোমবার দুপুরে ফ্যাক্টরিতে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চুরি ও হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




