Uncategorized

সিংগাইরে গভীর রাতে ঘুম থেকে ওঠে গৃহকর্তা দেখেন প্রবাসি ছেলের বউ ঘরে নেই

নিজস্ব প্রতিনিধি,সিংগাইর (মানিকগঞ্জ) ঃ গভীর রাতে ঘুম থেকে ওঠে গৃহকর্তা নূরুদ্দিন দেখেন তার প্রবাসি ছেলের বউ সাজেদা (২৫) ঘরে নেই। সাজেদার ঘরের শয়নকক্ষের সমস্ত মালামাল ঠিকই রয়েছে, শুধু সে নেই।
বরিবার (২২ নভেম্বর) মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ২ ওয়ার্ডের আজিমপুর মহল্লায় এ ঘটনা ঘটে। সাজেদার শ্বশুর নূরুদ্দিন বাদি হয়ে নিখোঁজের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরী থেকে জানা যায়, নুরুদ্দিনের সৌদি আবর প্রবাসি ছেলে আবু বক্করের সাথে সাজেদার ৭ বছর পূর্বে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকলেও সাজেদা শ্বশুর বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মত গত শনিবার (২১ নভেম্বর) রাতে খাবার খেয়ে সাজেদা তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গৃহকর্তা নূরুদ্দিন সাজেদার ঘরের দরজা খোলা দেখতে পান। ওই ঘরের সমস্ত মালামাল ঠিকঠাক থাকলেও শুধু ছেলের বউ ঘরে নেই। বর্তমানে ছেলের বউ সাজেদার ব্যবহ্নত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে বলে নূরুদ্দিন জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম প্রবাসির স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করার কথা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button