বিনোদন

সালমান নিজেই নিজের রেকর্ড ভাঙলেন

বলিউডের ভাইজান সালমান, একের পর এক বক্স অফিস সফল সিনেমা হিসেবে হাজির হয়েছেন। মাঝে অবশ্য টিউবলাইট তার কিঞ্চিত ব্যক্তিক্রম ছিল। তবে ২০১৭’র বছর শেষে টাইগার জিন্দা হ্যায় সিনেমা মুক্তির পর আবারো বক্স অফিসে বাজিমাত করেছেন তিনি।
বলিউডের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে আলী আব্বাস জাফর পরিচালিতি সিনেমাটি। শুধু তাই নয়, সালমান অভিনীত সবচেয়ে বেশি আয়ের সিনেমা এখন টাইগার জিন্দা হ্যায়। এর আগে বজরঙ্গি ভাইজান সিনেমার দখলে ছিল এই রেকর্ড। বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ছিল ৩২০.৩৪ কোটি রুপি। সেই রেকর্ড ভেঙে মুক্তির ২২ দিনে টাইগার জিন্দা হ্যায় আয় করেছে ৩২০.৩৬ কোটি রুপি।
বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি পায় টাইগার জিন্দা হ্যায়। ভারতে ৪ হাজার ৬০০ এবং ভারতের বাইরে ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। মাত্র তিন দিনে ১১৩ কোটি রুপি আয় করে এটি। সপ্তাহ শেষে এর আয় ছাড়িয়ে যায় ২০০ কোটি রুপিতে।
সিনেমাটি প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার’র সিক্যুয়েল এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এ ছাড়া অভিনয় করেছেন অঙ্গাদ বেদি, গিরিশ কারনাড, পরেশ রাওয়াল, কুমুন্দ মিশ্রা এবং সাজ্জাদ দেলাফরোজ। খবর ফোবর্স, হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button