sliderস্থানিয়

সালথায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ফরিদপুর জেলার সালথা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা চত্তর থেকে শুরু করে মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি।

সমাবেশে জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবী মেনে নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে বাংলাদেশে আন্দোলন করে আসছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টার চেষ্টা করে আসছে যদি একশত বছর সময় লাগে তবুও আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টা করেই ছাড়বো। বাংলাদেশর ৭১% মানুষ পিআর পদ্ধতী চায় কিন্ত অন্তর্বর্তী সরকার একটা দলের লেজুড়বৃত্তি করে কিছু মানুষের কথায় গণমানুষের দাবীকৃত পিআর পদ্ধতী ভুলতে বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আপনারা পিছপা হবেন না।

এসময় বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবী মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), জামায়াত মনোনীত রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্যা, মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button