slider

সালথায় আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন সালথা এর সার্বিক তত্ত্বাবধানে আমেনা রশিদ ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশনের যুগ্ন-সাধারন সম্পাদক ও আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিস আলী মোল্যার বাড়িতে এই খাদ্য সামগ্রী ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৫শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সুব্রত কুমার মিত্র, সালথা থানার উপপরিদর্শক এস আই সৈয়দ আওলাদ হোসেন, এস আই আঃ বাছেদ, শিক্ষক সাহেবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ইফতার ও খাদ্য-সামগ্রী বিতরণ কালে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় গরীব মানুষের জীবনযাপনে অনেক কষ্ট হচ্ছে। তাই আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মাঝে সামান্য কিছু উপহার তুলে দিলাম। আমি সমাজের বিত্তবানদের দুস্থ-গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button