sliderস্থানিয়

সালথায় স্কুল ছাত্রের আত্মহত্যা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সিয়াম শেখ (১২) নামে স্কুল ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

সিয়াম শেখ ফুলবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী ওবায়দুর শেখের ছেলে ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে ঘরের বারান্দার রুয়ের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সিয়াম। সিয়াম কি কারণে আত্মহত্যা করেছে, এবিষয়ে কেউ বলতে পারছে না। 

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button