sliderস্থানিয়

সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া সুনীল মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩০), সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মো. সেকেন শিকদারের ছেলে মো. কুব্বাত আলী শিকদার (৩৫) ও একই গ্রামের সামাল ফকিরের ছেলে মো. মাসুদ ফকির (৩৮)। এর মধ্যে সঞ্জয় মন্ডল ৫ বছর, কুব্বাত আলী ১ বছর ও মাসুদ ফকির ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি। মাদক মামলায় তাদেরকে এই সাজা দিয়েছে আদালত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত এই তিন আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button