sliderস্থানিয়

সালথায় বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা  জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি ঈদগাহ ময়দানে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনুর সভাপতিত্বে ও সাবেক গট্টি ইউপি সদস্য ইব্রাহিম মাতুব্বরের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কালাম মাষ্টার, বিএনপি নেতা জাহিদ মাতুব্বর, মুরাদ মাতুব্বর, রফিক মেম্বর, বিএনপি নেতা ও সালথা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এনায়েত হোসেন চান মিয়া, জাহাঙ্গীর মাতুব্বর, ইউনুস মাতুব্বর, শাহিন বেপারি, মিলন বেপারি, যুবদল নেতা শাফিকুল ইসলাম,এসকেন মাতুব্বর, জব্বার মাতুব্বর, কালাম মাতুব্বর, ওহিদ মাতুব্বর, সেলিম মাতুব্বর, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক কালাম মাতুব্বর প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়া মারা যাওয়ার পরে তার স্ত্রী সাহসীকতার সাথে এই বিএনপির নেতৃত্ব দিয়ে ছিলেন। তিনি এই দলটির নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মাটিতে গণতন্ত্রের লড়াই করে জনগণের ভোটে তিন-তিনবার প্রধান মন্ত্রী হয়েছিলেন। তিনি কারো  সাথে কোনদিন আপোষ করেননি। তিনি ভারতের সাথে আপোষ করেননি। তিনি জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে নেতা হয়েছেন। তিনি এতিমের সামান্য কিছু টাকা তিনি ব্যাংকে রেখেছেন। সেই টাকা বেশি দেখিয়ে তার নামে মামলা দেওয়া হয়েছিলো। সেই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। বাংলাদেশের যিনি তিন-তিনবার প্রধান মন্ত্রী হতে পারেন তিনি এই এতিমের সামান্য কিছু টাকা নিয়ে ভাবতে পারেন না। এই স্বৈরাচার শেখ হাসিনা ও ভারতের গোয়ালী বাংলাদেশের একজন প্রিয় নেত্রী শুধু বাংলাদেশের নয় এশিয়া উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। তার মত একজন নেত্রী কে অন্যায় ভাবে জেল খাটিয়েছেন। তিনি একদিন বলেছিলেন তুমি শেখ হাসিনা আমাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিদায় দিয়েছো তুমিও একদিন বাংলাদেশ থেকে বিদায় নিবা এক মিটিও সময় পাবা না।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে ছাত্র জনতার মধ্য দিয়ে। আমরা এক সাথে আন্দোলন করে অন্যায়ের প্রতিবাদ করে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশে কোনো অন্যায়কারী যেন হস্তক্ষেপ করতে না পারে। আগামী ১১তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে একটি শান্তি প্রিয় নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে একক প্রার্থী ঘোষণা করেছে। সালথা নগরকান্দায় আমাদের অভিভাবক দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা প্রিয় নেত্রী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আগামী যে পার্লামেন্ট নির্বাচনে হবে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে একক ঘোষণা করেছে সালথা নগরকান্দা গণমানুষের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু কে সকলেই সকলের কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে আমরা সবাই একত্রিত ভাবে শামা ওবায়েদ কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আগামী যে মন্ত্রী পরিষদ হবে সেই মন্ত্রী পরিষদে তিনি মন্ত্রী হবে।  সে মন্ত্রী হয়ে সালথা নগরকান্দায় যে অসমাপ্ত কাজ রয়েছে তিনি কথা দিয়েছেন তার বাবা কেএম ওবায়দুর রহমানের অসমাপ্ত গুলো তিনি সমাপ্ত করবেন। 

আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আগামীর যে নির্বাচন আসছে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত লাভ করেন এবং দেশের সার্বিক কল্যাণে কাজ করতে পারেন। 

দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মাওলানা হাসমত আলী সাহেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button