sliderস্থানিয়

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে (১৮ আগস্ট হতে ২৪ আগস্ট) এর উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বলাী।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button