বিনোদন

সারা না অনন্যা, কাকে চান কার্তিক?

বক্স অফিসে ‘পিয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’র সাফল্যের পর নারীকুলে প্রিয়তম হয়ে উঠেছেন বলিউডের হালের আবেদনময় অভিনেতা কার্তিক আরিয়ান। আর নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ সারা আলি খান ‘ক্রাশ’ বলে ‘ডেটের’ প্রস্তাব দেওয়ার পর আলোচনার কেন্দ্রে তিনি।
সারা ও কার্তিকের কফি ডেট নিয়ে নানা খবরে শিরোনাম হলেও বি-টাউনে গুঞ্জন, নবাগত অনন্যা পান্ডের সঙ্গে ভাব জমে উঠেছে কার্তিকের। অবশ্য এ খবরে বিচলিত নন সারা। বলেছিলেন, তবুও ‘কিউট’ কার্তিক।
সম্প্রতি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভক্তদের নানা জিজ্ঞাসার উত্তর দিলেন কার্তিক আরিয়ান। সঠিক সময়ে সঠিক প্রশ্নটি করে বসেন এক অনুরাগী। ভক্তের জিজ্ঞাসা, সারা বা অনন্যাকে বেছে নিতে বললে কাকে নির্বাচন করবেন কার্তিক? এমন প্রশ্নে কূটনীতিকদের মতো উত্তর দিলেন তিনি। বললেন, ‘আমি যাঁর প্রিয়।’
অর্থাৎ সারা বা অনন্যা যাঁর প্রিয়, তিনিই প্রিয় কার্তিকের!
এক সাক্ষাৎকারে কার্তিককে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর প্রতি সারার দুর্বলতা প্রসঙ্গে। তিনি বলেছিলেন, সারাও তাঁর প্রিয়। ‘আমিও ওঁকে (সারা) পছন্দ করি। একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল। সে অসাধারণ’, বলেন কার্তিক।
এদিকে কার্তিক ও অনন্যাকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। ডিনার পার্টিও সেরেছেন যুগলে। গুঞ্জন উঠেছে, তাঁদের ভেতর মন দেওয়া-নেওয়াও নাকি চলছে।
তা ছাড়া ‘পতি, পত্নী অর ওহ’ ছবির রিমেকে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন কার্তিক ও অনন্যা। মুদাশ্বর আজিজ পরিচালিত এই ছবিতে কার্তিক ও ভূমি পেড়নেকারকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে আর অনন্যা থাকবেন আবেদনময়ী সচিবের ভূমিকায়। এই ছবিটি পরকীয় প্রেম নিয়ে। বেশ কৌতুক থাকছে ছবিতে।
অবশ্য অনন্যার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কার্তিক। বলেছেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, তাই না স্যার। অবিরাম বলা হচ্ছে। আর আমি অনন্যার সঙ্গে শুটিং করার জন্য মুখিয়ে আছি।’
ওদিকে সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা বলিউডে মাত্র দুটো চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর এই দুই ছবি দিয়েই বাজিমাত করেছেন। জয় করেছেন অগণিত মানুষের মন। নামকরা পরিচালক ও চিত্রসমালোচকরা বলছেন, সুপারস্টার হওয়ার মতো সব গুণই আছে এই সুন্দরীর।
বক্স অফিসে ‘সিম্বা’র ব্যাপক সাফল্যের পর তৃতীয় ছবির ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সারা। তবে গুঞ্জন রয়েছে, নির্মাতা ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মায়ের সঙ্গে কেনিয়ায় ভ্রমণে গিয়েছিলেন তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button