Uncategorized

সাভারে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

সংবাদদাতা, সাভার : সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। এসময় ফেন্সিডিলের চালান বহনকারী ট্রাকটিও জব্দ করেন র‌্যাব কর্মকর্তারা।
আটককৃত ব্যক্তির নাম শ্রী মুন্না পাহান (৩৮), তিনি দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জগামী একটি ট্রাক আটক করেন র‌্যাব সদস্যরা। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত দিনাজপুর থেকে ফেন্সিডিল এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে।
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button