Uncategorized

সাভারে বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

সোহেল রানা,সাভার(ঢাকা): ঢাকা জেলার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আল আমিন তালুকদার এর বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)সাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স)মাকারিয়াস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনেকে। প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ বক্তারা বলেন,
মোহাম্মদ আল আমিন তালুকদার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। অন্যত্র বদলি হওয়া বিদায়ী অতিথি তার কর্মময় জীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একই সাথে দেশের কল্যাণে কাজ করে পুলিশ বাহিনীর সুনাম অর্জন সহ তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
বিদায়ী অতিথিকে সাভার মডেল থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কাজী মাইনুল ইসলাম পিপিএম। এসময় নবনিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: হুমায়ূন কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)সাহিদুল ইসলাম সহ সাভার মডেল থানা পরিবার।
সদ্য বদলি হওয়া সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আল আমিন তালুকদার নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদানের কথা রয়েছে। একইসঙ্গে বদলি হচ্ছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাইদুল ইসলাম তাকেও একইভাবে সংবর্ধনা দেওয়া হয়। তার মহেরা ট্রেনিং সেন্টারে যোগদানের কথা রয়েছে।
এ সময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের টি আই(প্রশাসন)আব্দুস সালাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোমেনুল ইসলাম, ডিবি (তদন্ত) কামাল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button