slider

সাভারে কাভার্ডভ্যান চাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহত

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : সাভারে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী মেহেদী হাসান পারভেজ নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী ‘ওয়াইপি আশুলিয়া’ নামক একটি ক্যাপ তৈরি প্রতিষ্ঠানে অ্যাডমিন অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্মস্থান বরিশাল বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি সড়কে উল্টোপথ দিয়ে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাভারের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা গার্মেন্টসের সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দিলে মাইক্রোবাসটি সড়কের ডানপাশের আইল্যান্ড ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মেহেদী হাসান পারভেজ নিহত হন এবং আরও দুইজন আহত হন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন থেকে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button