Uncategorized

সাভারে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

সাভারে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চালককের মৃত্যু হয়েছে। তার নাম মিন্টু শেখ (৩৫)। মঙ্গলবার ভোরে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নড়াইলের লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে মিন্টু শেখ সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ওই চালককে গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অটোরিকশা রেখেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা চালককে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, ‘অটোরিকশা চালকের হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।’
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button