slider

সাবেক সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আব্বাস আলী মন্ডল আর নেই

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক এবং সাবেক সংসদ সদস্য, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী মন্ডল আজ ভোর রাত ৪.৩০ মিনিটে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ…রাজিউন)।
তিনি ১৯৭৫ পরবর্তীতে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮-২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ০৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ, জয়পুরহাটের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও আব্বাস আলী মন্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button