সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলার খামারি গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারিমন জাহান লূনা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী ও খামারিগন।
অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




