slider

সাপাহারে পুলিশের ঈদ শুভেচ্ছা উপহার পেল গ্রাম পুলিশ

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ঈদের অনন্দ ভাগাভাগি করে নিতে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সাপাহার থানা পুলিশ।
শনিবার দুপুরে সাপাহার থানা পুলিশের আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫২ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও আতব চাউল বিতরণ করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া স্যারের সদয় নির্দেশনা মোতাবেক সাপাহার থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, পুলিশ উপ-পরিদর্শক জিন্নাতুল সহ সাপাহার থানায় কর্মরত অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button