Uncategorized

সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তাফিজুর (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের আমবাজারে। নিহত মোস্তাফিজুর উপজেলার মরাপুকুর গ্রামের ধলুর ছেলে ও সাটারিং মিস্ত্রি বলে জানা গেছে।
জানা গেছে, রোববার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো’র সামনে আমবাজারে প্রতিদিনের ন্যায় ওই দিনেও মোস্তাফিজুর রাস্তার যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলো। ঘটনার সময় মোস্তাফিজুর যানজটের মধ্যে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে আরেকটি ট্রাকের চাকার নিচে তার মাথা পড়ে। এসময় তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে ঘটনাস্থলেই প্রান হারায় মোস্তাফিজুর।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইয়ের নির্দেশে ওসি (তদন্ত) আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল হতে বগুড়া-ট-৫৭০২ নম্বরের ঘাতক ট্রাকটি আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এ বিষয়ে ওসি (তদন্ত)আল মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button