slider

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় অফিসার আব্দুর রশিদ, সাপাহার আম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কার্ত্তিক সাহা, সহকারী পরিদর্শক ভারপ্রাপ্ত সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপ-সহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমূখ।
শেষে উপজেলায় সমাজ সেবা মুলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ১৮ টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button