Uncategorized

সাপাহারে জবই বিল পরিদর্শন করলেন বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের পরিচালক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সকালে জবই বিল পরিদর্শন করেছেন বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের পরিচালক মিহির কুমার দো।
জানাগেছে, ২০ নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে বহুল সম্ভবনাময় জবই বিলের জীববৈচিএ্য খতিয়ে দেখতে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা’র সভাপতি সোহানুর রহমান সবুজ এর আমন্ত্রনে এসে বিলের বিভিন্ন স্থান নৌকাতে ও পায়ে হেটে ঘুরে দেখে মুগ্ধ হোন তিনি।

এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তারা।
আমন্ত্রিত অতিথিরা জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের সাথে পাহাড়ী পুকুর বধ্যভূমি প্রাঙ্গনে মতবিনিময় সভাও করেন তারা।
পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তারা বিলটি কে পরিকল্পনা অনুযায়ী মৎস্য, পাখির অভায়রন্য এবং পর্যটন এলাকা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button