Uncategorized
সাপাহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ইউএনও’র শীত বস্ত্র বিতরণ

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের তুরিপাড়া ও আমডাংগায় প্রায় ১০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।




