সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে কমিটির সভাপতি আলহাজ্ব নুরল হক মাষ্টার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল।
অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক আবসর প্রাপ্ত শিক্ষক অধির চৌধুরী, অ: প্রা: শিক্ষক ইসমাইল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ডা: খায়রুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




