slider
আদমদীঘির কুন্দগ্রামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হেদায়তুল নয়ন,আদমদীঘি বগুড়াঃ বগুড়ার আদমদীঘি থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮সেপ্টিম্বর) উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে বেলা ১২ টায় থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজার সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিলন, সাব ইন্সপেক্টর নিঃ মোঃ নাজমুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম সহ সকল ওয়ার্ডের প্রতিনিধি প্রমূখ। সমাবেশে ইউনিয়নের সকল হিন্দু-মুসলিম, ইমাম, মোয়াজেম, ঠাকুর ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশে এলাকার সকলকে অসামাজিক সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান করা হয়।




