খেলা

সানিয়া মির্জাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলির

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। সব হিসাব পাল্টে দিয়ে সেই ম্যাচ ৮ উইকেটে জয় লাভ করে পাকিস্তান। সেমিফাইনালের সেই ম্যাচের সময় কার্ডিফে উপস্থিত ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
যখন পাকিস্তানের টিম ১৬৬ রান করে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে, তখন স্বামী শোয়েব মালিককে সমর্থনের জন্য মাঠে পৌঁছান সানিয়া মির্জা। কিন্তু বিতর্ক যেন সেখানেও তার পিছু ছাড়ল না। সানিয়া কতটা দেশভক্ত সেটা নিয়েই প্রশ্ন উঠে গেল। আর প্রশ্নটা তুলে দিলেন খোদ সৌরভ গাঙ্গুলি।
ম্যাচ চলাকালীন টেনিস সেনশেসন সানিয়া মির্জার দিকে ক্যামেরা ঘোরান ক্যামেরাম্যান। সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সানিয়াকে দেখেই চ্যানেলের কমেন্ট্রি বক্সে বসে সৌরভ সানিয়া মির্জাকে ‘পাকিস্তানি সমর্থক’ বলে মন্তব্য করেন।
এসময় সৌরভ বলেছিলেন, ‘দেখুন পাকিস্তানের সমর্থক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।’ তার এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকে সানিয়ার দেশপ্রেম নিয়েই প্রশ্ন ওঠা শুরু হতে থাকে। অবশ্য পুরো ঘটনা সানিয়ার কানে গেছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। জানলে, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে হচ্ছে জল্পনা। এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকর টুইটারে সানিয়ার সঙ্গে মজা করতে গিয়ে সমুচিত জবাব পেয়েছিলেন। এ বার কী হয়, সেটাই দেখার।
এদিকে ভারতীয় টিম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে, এখন ভারত ও পাকিস্তান আগামী রবিবার ফাইনাল খেলবে। সানিয়া মির্জা কাকে সমর্থন করবেন, সেটাই এখন আসল প্রশ্ন। এবেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button