শিরোনাম

সাতক্ষীরায় মা-বাবা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় বাবা, মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসলিমা খাতুন (৬)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন বসবাস করতেন। বুধবার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোর রাত ৪ টার দিকে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির (ব্যথার আওয়াজ) শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। তিনি আরও জানান, তাদের সাথে জমি জায়গা নিয়ে পাশের কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহ প্রধান শাহিনুর রহমানসহ চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের বাড়ির ছাড়ের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজ কিশোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ভোর রাত পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে পৌছে। এটি ডাকাতি বা অন্য কোন সাধারণ ঘটনা নয়। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button