সাতক্ষীরার ধানদিয়ায় বৈদ্যুতিক শর্টএ ১ জনের মৃত্যু

সোহরাব হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা ধানদিয়া ইউনিয়ণের আলিপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট এর কারণে ইসহাক খাঁ নামে ১ জনের মৃত্যু হয়েছে। আজ (২৭ সেপ্টেম্বর) সোমবার আনুমানিক বেলা ১২,৩০ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় যে, তিনি টমেটো বাগানে পানি দেয়ার জন্য বাড়ি থেকে মটরের তার টেনে নিয়ে মটর ফিট করে বাড়িতে চলে আসে। এবং পরে বাড়ি থেকে কারেণ্ট এর লাইন দিয়ে তিনি আবার নিজের টমেটো লাগানো জমির ওখানে যায়। ওখানে যাওয়ার পরে তিনি দেখেন যে মটরে পানি উঠছে না। এর পরে তিনি কারেণ্ট এর লাইনে জোড় দেওয়া আছে সেখানে হাত দেন লাইন বন্ধ না করা অবস্থায়, সাথে সাথে শর্ট হয়ে কারেণ্টে ধরে ফালে এবং ঘটনা স্থলেই তিনি মারা যান। মৃত্যু কালে তিন সন্তান রেখে গেছেন । এতে করে মৃতের পরিবারে নেমে এসেছে শোক কান্নায় ভেঙে পড়েছে মৃতের শোখ সনতোষ্ট পরিবার। এছাড়া আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় জুড়ে নেমেছে শোকের ছায়া এমোন মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী।




