বিনোদন

সাড়ে ৭ ঘণ্টা জেরার মুখে ঋতুপর্ণা

এক টানা সাড়ে ৭ ঘণ্টা! রোজভ্যালি কাণ্ডে বৃহস্পতিবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেরার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টানা সাড়ে ৭টা ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ।
ইডি সূত্রের খবর, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা। কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগালো গৌতম কুণ্ডুর সংস্থা, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। এছাড়া এ অভিনেত্রীর সঙ্গে ৭ কোটি টাকা লেনদেনের খবরও নাকি রয়েছে ইডির কাছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলোননি এই নায়িকা।
কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি। সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সে বিষয়েও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button