Uncategorized

সাটুরিয়ায় একদিনে ২৩ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০ জনে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ৬০ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এরমধ্যে ২৩ জনের পজিটিভ আসে। নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সাটুরিয়া সদর, ফুকুরহাটি ও ধানকোড়া ইউনিয়নে। নতুন করে ১৪ জন সুস্থ হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার পাঠানো হয়েছিল। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button