
রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দরগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও আওয়ামীলীগের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা) (৫৫), দরগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আঃ সোবাহান (৬০), আওয়ালীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৫০)।
আতাউর রহমান আতা সাটুরিয়া ইউনিয়নের ঘিওর গ্রামের মৃত মহল উদ্দিনের ছেলে। আ: সোবহান দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। ইয়াকুব আলী দরগ্রাম ইউনিয়নের তেঘুরী গ্রামের মৃত আঃ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আতাউর রহমান, দরগ্রাম স্কুল তাদের আগুন ও ভাঙচুর মামলায় আ: সোবহান, ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় এজাহারভুক্ত ও তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।



