
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাব্বি (২৬) সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ । গত সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাব্বি নামের এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীকে সাটুরিয়া হাই স্কুলের পাশ থেকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় রাব্বিকে গ্রেফতার করা হয় । মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় রাব্বি উপজেলার উত্তর কাওন্নারা গ্রামের আসর উদ্দিন এর ছেলে ।
জন্মের পর থেকে নানা বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের বড় হন রাব্বি । ছোটবেলা থেকে লেখা পড়া না করে উশৃংখল জীবন যাপন করেন । মির্জাপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । গত ২৯ ডিসেম্বর ২৪ সাটুরিয়া উপজেলার দুই গ্রামবাসী পশ্চিম কাওন্নারা ও উত্তর কাওন্নারার সওদাগর পাড়ার মাঝে মারামারি বাঁধলে রাব্বি ও তার দলবল,দেশীয় অস্ত্র,লাঠি,চাপাটি,রড নিয়ে মারামারিতে সক্রিয় ভূমিকা পালন করে, মূলত রাব্বিকে কেন্দ্র করেই এই মারামারি ঘটনার সূত্রপাত হয় ।
পুলিশ,রাজনৈতিক নেতারা বসে বিষয়টি সমাধান করেন ।
৫ আগস্ট পরবর্তী বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুরের ক্যামেরার ফুটেজে রাব্বিকে দেখা যায় ।
সাটুরিয়া থানা সূত্রে জানা যায় পুলিশের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে অনেক অভিযোগ দোকান থেকে মালামাল নিয়ে টাকা না দেওয়া, কয়েক মাস আগে একটি ইটভাটা থেকে চাঁদা আনতে গিয়ে ইট ভাটা শ্রমিকদের দৌড়ানি খেয়ে পালিয়েছে, নেশা মারামারি আরো বিভিন্ন খারাপ কাজে জড়িত এই নিষিদ্ধ সংগঠনের রাব্বি ।




