sliderস্থানিয়

সাটুরিয়ায় আলীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আলী নূর বক্স রতন কে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ।

শনিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে‌ ১১ টার দিকে উপজেলার দরগ্রাম এলাকা থেকে আলীনুর বক্স রতন কে গ্রেফতার করে থানা পুলিশ একটি টিম। আলীনুর বক্স রতন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ সভাপতি। তিনি দরগ্রাম ইউনিয়নের মৃত এলাহী বক্স চেয়ারম্যানের পুত্র।

পুলিশ জানান,৫ আগষ্ট ২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর ২৪ উপজেলা ছাত্রদল নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন। এ মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামী আলীনুর বক্স রতন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button