Uncategorized
সাজেক সড়কে মাহিন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৭

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ঢেবাছড়ি এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৪ পর্যটক সহ ৭ জন গুরোতর আহত হয়েছে। ৮ জানুয়ারী বিকেল ৪ ঘটিকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় । আহতরা হলেন, মোটরসাইকেল চালক কৌড়ি ত্রিপুরা (৩০) ও আরহী সজেন ত্রিপুরা (২৫) মাহিন্দ্র চালক সাহিন (৩০) এছাড়া আহত ৪ পর্যটক হলেন তানজিল (২২) রুপক(২৮) সাহানা(২০) অন্যজনের নাম তৎক্ষনাৎ জানা সম্ভব হয়নি। সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।




